বিয়ের কথা গোপন রেখে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা! বিয়ের কথা গোপন রেখে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা! - ajkerparibartan.com
বিয়ের কথা গোপন রেখে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা!

3:44 pm , January 1, 2026

নেছারাবাদ প্রতিবেদক ॥
বিয়ের সম্পর্ক গোপন রেখে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করার অভিযোগ উঠেছে রাজধানী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ফাল্গুনী রায়ের বিরুদ্ধে। ঘটনাটি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার। স্বামী স্বাধীন হালদার এর দাবী, বিয়ের প্রায় ছয়মাস পর ফাল্গুনী রায় ধর্ষণ মামলা দায়ের করলে তাকে প্রায় ৪৫ দিন কারাবাস করতে হয়। ফাল্গুনীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বরূপকাঠি ফজিলা রহমান কলেজে পড়াশোনাকালীন সময়ে। পরবর্তীতে ফাল্গুনীর বরিশালের রাজধানী নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ও পড়াশোনার যাবতীয় খরচ তিনিই বহন করেন। পরে তারা হিন্দু আইনে রেজিস্ট্রির মাধ্যমে আদালতে বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন। ফাল্গুনী নার্সিংয়ে অধ্যয়নরত থাকা এবং নার্সিং আইন এবং সামাজিক কারণে বিয়ের বিষয়টি গোপন রাখা হয় বলে তিনি দাবি করেন।
স্বাধীন হালদারের অভিযোগ, তিনি একাধিক মামলায় জড়িত হওয়া ও আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ার পর ফাল্গুনী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং পরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। শুধু তাই নয়, মামলা দায়েরের পর ফাল্গুনী একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলেও তিনি অভিযোগ করেন এবং এসবের প্রমাণ তার কাছে রয়েছে বলে দাবি করেন। তিনি আরো জানান, ফাল্গুনী রায়ের পরিবার থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওর কারনে আমার মা স্ট্রোক করেছে।
ফাল্গুনী রায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে স্বাধীন হালদারের কোনো বিয়ে হয়নি। তাকে জোরপূর্বক ধরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে। ফাল্গুনীর ভাষ্য “আমাকে কয়েকজন ছেলে জোর করে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে সাদা কাগজে সই করায়।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT