৪ ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা ৪ ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
৪ ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা

3:44 pm , January 1, 2026

বাবুগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তর  অভিযানে চালিয়ে চারটি ইটভাটা থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে অবস্থিত চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাভলী আক্তার।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।
পরিবেশ আইন লংঘনের অভিযোগে অবৈধভাবে কাঠ পোড়ানো, করাতকল স্থাপন এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে তাজ ব্রিক্সকে ৪ লাখ, এশিয়া ব্রিক্সকে ২ লাখ ৫০ হাজার, আকন ব্রিক্সকে ৫ লাখ এবং ইসলাম ব্রিক্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জেলা পুলিশের সদস্যরা পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT