সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর - ajkerparibartan.com
সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর

3:43 pm , January 1, 2026

খবর বিজ্ঞপ্তি ॥
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা এবং শোকবইতে স্বাক্ষর ও শোকবার্তা পৌঁছে দিয়েছেন ছারছীনার পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
বৃহস্পতিবার  দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে ছারছীনা পীর শোকবার্তা পৌঁছে দিতে ও সমবেদনা জানাতে যান।
এ সময় ছারছীনার পীর  সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান ও তাঁর শোকবার্তাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।
শোকবার্তায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি দেশ, জাতি ও ইসলামের স্বার্থে যে খেদমত করে গেছেন আল্লাহপাক তার উত্তম প্রতিদান প্রদান করুন। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। এতদসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কান্ডারী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT