সোয়া ৭ লাখ শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ সোয়া ৭ লাখ শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ - ajkerparibartan.com
সোয়া ৭ লাখ শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ

3:42 pm , January 1, 2026

বরিশালের ৪২ উপজেলার প্রায় সাড়ে ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে

বিশেষ প্রতিবেদক ॥
বরিশালের ৪২ উপজেলার প্রায় সাড়ে ৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ৭ লাখ ২৮ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বছরের প্রথম দিনেই  বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথমদিনে উপস্থিত শতভাগ ছাত্রÑছাত্রীরা নতুন পাঠ্যবই হাতে পেয়ে মহা আনন্দে বাড়ি ফিরেছে। এরআগে ৩০ ডিসেম্বর এ অঞ্চলের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের চুড়ান্ত ফলাফলপ্রকাশিত হয়। বৃহস্পতিবার নতুন বছরের প্রথমদিনে বরিশাল বিভাগের ৬ হাজার ২৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিভাগের প্রাথমিক বিদ্যালয় সমুহের ৭ লাখ ২৭ হাজার ৪৮৭ ছাত্রÑছাত্রীর জন্য যে ৪২ লাখ ৩৮ হাজার ২৭২টি পাঠ্যবই প্রয়োজন ছিল, তার পুরোটাই ইতোপূর্বে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দেয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক জানিয়েছেন।
বৃহস্পতিবার বই বিতরণকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT