প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানের রুহের মাগফিতার কামনায় দোয়া প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানের রুহের মাগফিতার কামনায় দোয়া - ajkerparibartan.com
প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানের রুহের মাগফিতার কামনায় দোয়া

3:42 pm , January 1, 2026

খবর বিজ্ঞপ্তি ॥
বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম মেহেদী হাসান এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবি থানা শাখার সভাপতি মো: সুলতানুল আরেফিন।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি মাষ্টার মো: মিজানুর রহমান, কোতয়ালী থানা সভাপতি মো: মাহমুদুল হাসান কামাল, সহ সভাপতি মাহাদী হোসাইন, আবু জাফর,  বরিশাল জেলা ও মহানগর প্রেস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জসিম হাওলাদার, সহ-সম্পাদক নুর আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, কোষাধ্যক্ষ রাজন হাওলাদার, প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বেলাল হোসাইন, মো: আবুল বাশার নয়ন, সাধারণ সম্পাদক মো: হান্নান তালুকদার, কোষাধ্যক্ষ মো: সাব্বির সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর নগরীর কাটপট্টি এলাকায় বাসভবনে বসে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মেহেদী হাসান। তাৎক্ষনিক পরিবারের লোকজন শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে পৈত্রিক নিবাস বগুড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে তিনি বিভিন্ন পত্রিকায় পেস্টিং ম্যান ও বাসিদ প্রেসে মেশিন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অত্যন্ত সদালপী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT