3:38 pm , April 9, 2026
গৌরনদী প্রতিবেদক ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার বেপরোয়া একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি কোম্পানির ২০ টন মাছের খাদ্য (ফিড) বোঝাই ট্রাকটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে খালের মধ্যে পড়ে যায় । গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শামীম শেখ জানান, খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বে ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
