আগৈলঝাড়ায় ৫ লিটার পেট্রল পেতে জেনারেটর নিয়ে ২৬ কিলোমিটার পাড়ি আগৈলঝাড়ায় ৫ লিটার পেট্রল পেতে জেনারেটর নিয়ে ২৬ কিলোমিটার পাড়ি - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ৫ লিটার পেট্রল পেতে জেনারেটর নিয়ে ২৬ কিলোমিটার পাড়ি

3:37 pm , April 9, 2026

আগৈলঝাড়া প্রতিবেদক ॥
ডায়াগনষ্টিক সেন্টারের জেনারেটর নিয়ে ৫ লিটার পেট্রোল পেতে ২৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাম্পে আসেন এক ব্যক্তি। ডায়াগনষ্টিক সেন্টারের গুনতে হয়েছে ৫শ টাকার ভ্যান ভাড়া।
জানা গেছে, উপজেলার বাগধা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য লোডশোডিং চলাকালীন রোগীদের সেবা অব্যাহত রাখার জন্য জ্বালানি হিসেবে পেট্রল প্রয়োজন। দেশে জ্বালানি সংকটের পূর্বে স্থানীয় বাজার থেকে পেট্রোল ক্রয় করে চাহিদা পূরন করে আসছিল তারা। বাজারে পেট্রল না পেয়ে বাগধা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার মো. আনিছুর রহমান হাওলাদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পেট্রল পাম্পের ট্যাগ অফিসার অয়ন সাহার অফিসে এসে পেট্রলের দাবী জানান।
ট্যাগ অফিসার অয়ন সাহা সরেজমিন পরিদর্শন করে ডায়াগনষ্টিক সেন্টারের কাগজপত্র ও জেনারেটর নিয়ে তার অফিসে আসতে বলেন। ডায়াগনষ্টিক সেন্টার কর্তৃপক্ষ ভ্যানে করে জেনারেটর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসলে ট্যাগ অফিসার অয়ন সাহা সিল স্বাক্ষরসহ ৫ লিটার পেট্রল প্রদানের জন্য একটি স্লিপ দিয়ে তাদের আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনে পাঠান। ওই সময় ফিলিং ষ্টোশনে পেট্রল না থাকায় গতকাল দুপুর থেকে অপেক্ষা করে ৫ লিটার পেট্রোল ৬৮০টাকা দিয়ে ক্রয় করে বাগধা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে ফিরে যান।
এতে সাতলা গ্রামের ভ্যানচালক রহিম সরদারকে ৫শ টাকা ভাড়া দিতে হয়েছে। আগৈলঝাড়া ফিলিং ষ্টেশনে ১শ টাকার উপরে কাউকে তেল দিচ্ছে না। পাম্প থেকে চাহিদামত তেল না পেয়ে সেচ মৌসুমে প্রতিদিনই কৃষকরা সেচ পাম্পের তেলের স্লিপের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার ও ট্যাগ অফিসার অয়ন সাহার দপ্তরে ভীড় করছেন।
এব্যাপারে ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার মো. আনিছুর রহমান হাওলাদার বলেন, পেট্রলের জন্য ট্যাগ অফিসার অয়ন সাহা’র কাছে গেলে তিনি সরেজমিন এসে কাগজপত্র ও জেনারেটর নিয়ে উপজেলা সদরে আসতে বলেন। সে ৫ লিটার পেট্রলের স্লিপ দিলে পেট্রল নিয়ে ফিরে আসি।
এব্যাপারে ডায়াগনষ্টিক সেন্টারের মালিক ইউপি সদস্য শামীম মিয়া জানান, বিদ্যুৎতের লোডশেডিংয়ের কারনে স্থানীয় বাজার থেকে পেট্রল ক্রয় করতাম। সংকটের কারনে আসা-যাওয়ায় ২৬ কিলোমিটার দূরত্বে ভ্যানে করে জেনারেটর নিয়ে ৫ লিটার পেট্রল পেতে ৫শ টাকা ভ্যান ভাড়া দিতে হয়েছে। এভাবে হলে আমরা কিভাবে সেবামূলক প্রতিষ্ঠান চালাবো
এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, পেট্রল একটি জ্বালানি পদার্থ, যার কারনে সরকারি নির্দেশ রয়েছে খোলা পাত্রে বহন করা যাবে না। এজন্য জেনারেটর নিয়ে আসতে বলা হয়েছে এবং পেট্রল শেষ হয়েছে কিনা তা দেখার জন্য পুনরায় জেনারেটর নিয়ে পেট্রল নিতে আসতে বলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT