3:37 pm , April 9, 2026
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদী উপজেলার চাঁদশী এলাকায় জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া চাঁদশী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি বায়েজিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম। এসময় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সদস্য সোলায়মান তুহিন, নাসির উদ্দীন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন এবং মাস্টার আব্দুস সাত্তারসহ আরও অনেকে। বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও ক্রীড়াচর্চার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামগ্রিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
