শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকী আজ শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকী আজ - ajkerparibartan.com
শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকী আজ

4:25 pm , April 8, 2026

পরিবর্তন ডেস্ক ॥
আধুনিক বরিশালের রূপকার বিসিসির সাবেক মেয়র ও বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল)।২০১৪ সালের ৯ এপ্রিল সকালে ৫৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।ওই বছরেরই ২২ মার্চ রাত ১০টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর ২৪ মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আবার ৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হয় এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে শওকত হোসেন হিরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।১১ এপ্রিল বরিশাল নগরীর বের্লস পার্ক ময়দানে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্তানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হিরন।বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরন জন্মগ্রহণ করেন। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানা বাড়ি বরিশাল শহরে তার বসবাস।১৯৭৭ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হওয়া শওকত হোসেন হিরন ১৯৮৮ সালে বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। পরে ২০১৪ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল সদর আসনের এমপি নির্বাচিত হন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT