4:23 pm , April 8, 2026
নিজস্ব প্রতিবেদক ॥ চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের রিনা আক্তারের ঘর অগ্নিকা-ে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই এর পক্ষ থেকে টিন ও শাড়ি উপহার প্রধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন নাইস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, মাওলানা আবুল কালাম আজাদী সাধারণ সম্পাদক বামুক বরিশাল মহানগর, মোঃ তানভীর আহমেদ শোভন কেন্দ্রীয় সদস্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হাফেজ ওমর ফারুক মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাবিবুল্লাহ সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন, শাখা মাওলানা রিয়াজ আহমেদ ইসলামী যুব আন্দোলন চরকাউয়া সহ প্রমুখ।
