অতিরিক্ত ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ॥ জরিমানা অতিরিক্ত ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ॥ জরিমানা - ajkerparibartan.com
অতিরিক্ত ডিজেল মজুদ ও অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ॥ জরিমানা

4:22 pm , April 8, 2026

গৌরনদী প্রতিবেদক ॥
বরিশাল জেলার গৌরনদী উপজেলায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে মজুদকৃত অবৈধ ডিজেল ও মবিল জব্দ এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় উপজেলা প্রশাসন জরিমানা আদায় করেছে।
এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে ও প্রত্যক্ষ সহযোগিতায় গৌরনদী উপজেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন ৫নং ওয়ার্ডস্থ সুরেন শিকদার হাট এলাকার হালিম মিয়ার দোকান ও বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৩০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল পাওয়া যায়।
এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় আজ গোয়েন্দারা ছদ্মবেশে ড্রেজারের তেল কিনতে যায়। একপর্যায়ে তারা জানতে পারে প্রতিষ্ঠানটি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিতে থাকা ৩০০ লিটার ডিজেল এবং ২০০ লিটার মবিল জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটিতে সিলগালা করে দেয়া হয়।
উল্লিখিত অভিযানের পাশাপাশি গৌরনদী উপজেলার শরিকল বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোর ও নবীন স্টোর নামক দুটি দোকানে অভিযান পরিচালনা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT