- ajkerparibartan.com

4:09 pm , April 7, 2026

ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা এর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ২৩ সদস্যের একটি দল অলিম্পিক সিমেন্ট লিঃ এর রুপাতলীস্থ কারখানা পরিদর্শন করেন। উক্ত দলটির নেতৃত্বে¡ ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নিশাতুল ইসলাম খান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। কারখানা পরিদর্শন করে পরিদর্শক দলটি অলিম্পিক সিমেন্ট লিঃ এর মান এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন। অলিম্পিক সিমেন্ট লিঃ এর পক্ষে চীফ অপারেশন অফিসার মেজর মোঃ শাহিদ উদ্দিন (অবঃ) এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অলিম্পিক সিমেন্ট লিঃ এর আরো উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ২৩ সদস্যের দলটি তাদের পরিদর্শন শেষ করেন -পরিবর্তন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT