বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - ajkerparibartan.com
বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

4:08 pm , April 7, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বরিশালে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ.দা.) সুফল চন্দ্র গোলদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার  ফরিদা সুলতানা। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদর নৌ থানার ওসি, জনপ্রতিনিধি, জেলে সমিতি জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT