4:07 pm , April 7, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ৯ এপ্রিল মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এহছানুল হক মিলন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ও অফলাইন ক্লাসের বিষয়টি চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেন-আমি স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। তারা বলেছেন-এই শহরে তেমন কোন যানজট নেই। সুতরাং মেট্টোপলিটন শহর বলতে যা বোঝায় বরিশালকে সেভাবে বিবেচনা করা যায় না। তাই এখানে অনলাইন ক্লাস চালু করাটা অতটা গুরুত্বপূর্ন না। তারপরও এটি আমাদের বিবেচনায় রয়েছে। স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিরা যদি মনে করেন এখানে অনলাইন ক্লাসের প্রয়োজন রয়েছে তাহলে আমরা সেটি বিবেচনা করব।
