আজ বরিশালে আসছেন শিক্ষামন্ত্রী আজ বরিশালে আসছেন শিক্ষামন্ত্রী - ajkerparibartan.com
আজ বরিশালে আসছেন শিক্ষামন্ত্রী

4:16 pm , April 6, 2026

পরিবর্তন ডেস্ক ॥
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের মতবিনিময় আজ মঙ্গলবার। সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সাধারণ ও মাদরাসা-কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। প্রতিনিধি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানানো হয়।রোববার (৫ এপ্রিল) বরিশাল শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বরিশাল অঞ্চলের সব কেন্দ্র সচিবদের এ ব্যাপারে দৃষ্টি আর্কষণ করা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিদের সঙ্গে মতবিনিময় সভা মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ সভায় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসএসসি ও সমমান পরীক্ষার বরিশাল অঞ্চলের সব কেন্দ্র সচিবদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে (প্রতিনিধি গ্রহণযোগ্য নয়)। এছাড়াও সভায় কেন্দ্র সচিবদের উপস্থিত থাকা বাধ্যতামূলক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT