ডা: মানবেন্দ্র সরকারে ডুবছে ডায়াবেটিক হাসপাতাল ॥ দ্রুত অপসারন দাবী ডা: মানবেন্দ্র সরকারে ডুবছে ডায়াবেটিক হাসপাতাল ॥ দ্রুত অপসারন দাবী - ajkerparibartan.com
ডা: মানবেন্দ্র সরকারে ডুবছে ডায়াবেটিক হাসপাতাল ॥ দ্রুত অপসারন দাবী

4:15 pm , April 6, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ পরিচালনা পর্ষদ ও দায়িত্বরতদের দুর্নীতির কারনে নগরীর  হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতাল এখন রুগ্ন প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। পরিচালনা পর্ষদের লোকজন ও বেশ কয়েকজন কর্মকর্তা কোটি কোটি টাকা লুট করছেন। অথচ কর্মচারীদের বেতনের সময় এলে বলা হচ্ছে ‘টাকা নেই। দুর্নীতিবাজদের মধ্যে সবার আগে নাম আসে হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডাঃ মানবেন্দ্র সরকারের। বিধি অনুযায়ী যেখানে তার এই হাসপাতালে চাকরি করারই কথা না সেখানে তিনি তত্ত্বাবধায়কের চেয়ারে বসে আছেন।
২০২৩ সালের ১৬ নভেম্বর হাসপাতালের কার্যকরি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী  হাসপাতালে কর্মরত কর্মকর্তাদের বয়সসীমা ৬২ এবং কর্মচারীদের বয়সসীমা ৬৫ বছর। কিন্তু হাসপাতালের  তত্ত্বাবধায়ক ডাঃ মানবেন্দ্র সরকারের বর্তমান বয়স ৭৪ বছর। সে হিসাবে আরো ৯ বছর আগে তার এই হাসপাতাল ত্যাগ করার কথা। কিন্তু তিনি কোনভাবেই এই হাসপাতাল ছাড়তে নারাজ। বয়সের কারনে যেন তাকে হাসপাতাল ছাড়তে না হয় সে জন্য তিনি সাবেক সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিবায়াত ও ঝালকাঠির তৎকালীন সংসদ সদস্য শাহজাহান ওমরের সুপারিশে চাকরির মেয়াদ বৃদ্ধি করেন। এখানে উল্লেখ্য যে ‘এই হাসপাতালে তার চাকরি হয়েছিলো আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সুপারিশে। ২০২৩ সালে ২০ নভেম্বর তত্ত্বাবধায়কের দায়িত্ব থেকে নিজেই অব্যহতি নিয়েছিলেন। এর কিছুদিন পর খোকন সেরনিবায়াত ও এমপি শাহজাহান ওমরের সুপারিশ নিয়ে আবার স্ব-পদে বহাল হন। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বরিশাল সদর আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ারেরও সুপারিশ আনেন তার চাকরি টিকিয়ে রাখার জন্য। অভিযোগ রয়েছে মানবেন্দ্র তত্ত্বাবধায়ক হওয়ার কারনে হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ সুবিধা পেয়ে আসছেন। ডা: মানবেন্দ্র সরকারের খামখেয়ালীপনার সর্বশেষ শিকার হয়েছেন হাসপাতালের অফিস সহায়ক আনিসুর রহমান। কোন ধরনের অভিযোগ ছাড়া মানবেন্দ্র প্রতিহিংসাপরায়ন হয়ে আনিস কে সাময়িক বরখাস্ত করে গতকাল সোমবার। এ ঘটনায় হাসপাতালে চরম উত্তেজনা তৈরী হয়েছে কর্মচারীদের মধ্যে। এ ঘটনার পর ফুঁসে উঠেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মানবেন্দ্র সরকারের দ্রুত অপসারন দাবী করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT