4:14 pm , April 6, 2026
মো: জিয়াউদ্দিন বাবু ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা সোমবার দুপুরে সমিতির এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতির বিদায়ী সভাপতি সাইদুর রহমান লিংকন। সভায় বিদায়ী সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল কবির বার্ষিক রিপোর্ট পেশ করেন। অডিট রিপোর্ট শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন সহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন। সাধারণ সভায় বক্তব্য রাখেন- সিনিয়র আইনজীবী শহীদ হোসেন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দীন আহমেদ পান্না, মীর জাহিদুল করিম, তছলিম উদ্দীন প্রমুখ। সভায় আয়-ব্যয়ের হিসাবে গরমিল হলে সাধারণ আইনজীবীরা হট্টগোল শুরু করেন।
