নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকার আওতায় আনা হবে -জিয়াউদ্দিন হায়দার নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকার আওতায় আনা হবে -জিয়াউদ্দিন হায়দার - ajkerparibartan.com
নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকার আওতায় আনা হবে -জিয়াউদ্দিন হায়দার

4:26 pm , April 5, 2026

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা নিরাপদ থাকব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা আমাদের সহযোগিতা করছে।
রোববার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ টিকাদান কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান চুন্নু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT