জোয়ারের স্রোতে লালমোহনের লোকালয়ে ভেসে এলো হরিণ জোয়ারের স্রোতে লালমোহনের লোকালয়ে ভেসে এলো হরিণ - ajkerparibartan.com
জোয়ারের স্রোতে লালমোহনের লোকালয়ে ভেসে এলো হরিণ

3:58 pm , April 4, 2026

লালমোহন প্রতিবেদক ॥
জোয়ারের তীব্র স্রোতে ভেসে মেঘনা নদী পার হয়ে লোকালয়ে চলে এসেছে একটি বনের চিত্রা হরিণ। শনিবার সকাল ৯টার দিকে ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা।
হরিণটি দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত বিষয়টি প্রশাসনকে জানালে মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বন বিভাগের কর্মীদের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে লালমোহন থানায় নিয়ে আসে।
মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদ উকিল জানান, হরিণ ভেসে আসার খবর পেয়ে এসআই সঞ্জিব রায় ঘটনাস্থলে গিয়ে হরিণ উদ্ধার করেন। বন বিভাগের কর্মকর্তারা হরিণটিকে নিরাপদে মেঘনা নদী পার করে আবার বনে অবমুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, জোয়ারের সময় মেঘনা নদীর বুকে অবস্থিত মনপুরা ও আশপাশের গভীর বনাঞ্চল থেকে প্রায়ই হরিণ ভেসে লোকালয়ে চলে আসে। পরে প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এসব বন্যপ্রাণী উদ্ধার করে পুনরায় তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT