ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - ajkerparibartan.com
ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

3:58 pm , April 4, 2026

ঝালকাঠি প্রতিবেদক ॥
ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি  মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চ্রু সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, গোলাম মাওলা শান্ত, এইচ এম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
সভায়  শনিবার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এলক্ষ্যে দুটি উপকমিটি গঠন করা হয়েছে। স্মরণিকা ও প্রকাশনা উপকমিটি আহ্বায়ক মেসবাহ উদ্দিন খান রতন ও সদস্য সচিব খান মাইনুদ্দিনসহ ৭ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সরদার সাফায়েত হোসেন ও সদস্য সচিব মোঃ মাসুম খান সহ ১৩ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT