মৃদু তাপদাহেই অতিষ্ঠ বরিশালের মানুষ মৃদু তাপদাহেই অতিষ্ঠ বরিশালের মানুষ - ajkerparibartan.com
মৃদু তাপদাহেই অতিষ্ঠ বরিশালের মানুষ

3:57 pm , April 4, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
চৌত্রের শেষ ভাগে এসে তাপদাহে পুড়ছে বরিশাল। তাপমাত্রা মৃদু তাপদাহের একটু নিচে থাকলেও গরম অনুভূত হচ্ছে তীব্র। এর কারন হিসাবে আবহাওয়া অফিস বলছে ‘বরিশাল অঞ্চলে দিনের বেশীর ভাগ সময় সূর্য মেঘের আড়ালে  থাকছে। যে কারনে ভ্যাপসা গরম ছড়িয়ে পড়ছে। শনিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রী সেলসিয়াস আর সর্ব নি¤œ ২৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুসুর বলেন-রোববার বরিশালে তাপমাত্রা একই থাকতে পারে। তবে সোমবার নাগাদ বরিশালের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তিনি বলেন-যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে তখন সেখানে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।  মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপদাহ। আর কোনো এলাকায় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র তাপদাহ বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সে অনুযায়ী গতকাল দেশের কয়েকটি এলাকায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT