4:15 pm , April 3, 2026
খবর বিজ্ঞপ্তি ॥
বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য স্থান থেকে অবৈধ দোকান ও স্থাপনা অপসারণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে পরবর্তীতে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, ১০ এপ্রিলের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর সুষ্ঠু চলাচল ও জনভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এজন্য সকলের সহযোগিতা কামনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
