চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে বিশাল জামাতে জুমার নামাজ আদায় চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে বিশাল জামাতে জুমার নামাজ আদায় - ajkerparibartan.com
চরমোনাই মাহফিলের তৃতীয় দিনে বিশাল জামাতে জুমার নামাজ আদায়

4:15 pm , April 3, 2026

বিশেষ প্রতিবেদক ॥
বিশাল জামাতে জুমার নামাজ আদায়ের মধ্যে দিয়ে ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফে ফাল্গুনের বার্ষিক মাহফিলের ৩য় দিন অতিবাহিত হয়েছে শুক্রবার। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসুল্লী শুক্রবার চরমোনাই দরবার শরিফে জুমার জামাতে নামাজ আদায় করেন।
জুমার নামাজের আগে বিশাল মুসুল্লীদের সমাবেশে বয়ান পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন  আলহাজ¦ হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। পরে তিনি বিশাল জুমার জামাতে ইমামিত করেন।
আজ শনিবার বাদ ফজর চরমোনাই পীরের আখেরী মোনাজাতের মাধ্যমে ফাল্গুনের এ বার্ষিক মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এদিকে বৃহস্পতিবার রাতে মাহফিলে এক বয়ানে শায়খে চরমোনাই বলেন, নামাজের পাশাপাশি বেশী করে জিকির তথা আল্লাহকে স্মরণ করুন। পাশাপাশি তরিকার মুরিদদের সপ্তাহিক ৩ ছবকের ওপর আমল করারও পরামর্শ দেন তিনি। শায়খে চরমোনাই বলেন, আমরা দুনিয়াতে ভাল থাকার জন্য, সন্তানের ভবিষ্যত বিনির্মানে অনেক কিছুই করছি। কিন্তু যারা বুদ্ধিমান, তারা অনন্তকাল ভাল থাকার জন্য এ দুনিয়াতেই প্রস্তুতি গ্রহন করে। ক্ষনস্থায়ী দুনিয়ার মোহে চিরস্থায়ী জগতের সুখ-শান্তি ধ্বংস করে না। তিনি সকলকে এ দুনিয়াতেই পরকালের প্রস্তুতি গ্রহনেরও পরামর্শ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT