বাবুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক বাবুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক - ajkerparibartan.com
বাবুগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক

3:57 pm , April 3, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন : জাহাঙ্গীরনগর ইউনিয়নের আফসার বেপারীর ছেলে মোঃ আবুল বাসার বেপারী, মোঃ মিলন বেপারী, মোঃ হালিম বেপারী এবং তাদের সহযোগী জাকির হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১২৫ গ্রাম গাঁজা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে এলাকাবাসীর দাবি, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT