রাজাপুরে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তা আটকে দেওয়ার অভিযোগ রাজাপুরে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তা আটকে দেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
রাজাপুরে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তা আটকে দেওয়ার অভিযোগ

3:56 pm , April 3, 2026

রাজাপুর প্রতিবেদক ॥
রাজাপুর উপজেলা শহরের আদর্শ পাড়া মোড় এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে আটকে দেয়ার অভিযোগ উঠেছে মিজান, ইমাম ও সিরাজ এর বিরুদ্ধে। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সজিব খান। সজিব খান ওই এলাকার মোশারেফ খান এর ছেলে।
অভিযোগ সূত্র ও সজিব খান জানান , দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষের সাথে আমাদের জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। প্রতিপক্ষরা প্রায়ই আমাদের ভোগ দখলীয় জমি দখল করার পায়তারা করে এবং আমাদের সম্পত্তিতে রোপিত গাছের সুপারি, ফলফলাদি নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রতিপক্ষরা আমাদের চলাচলের রাস্তা জোরপূর্বক বেড়া দিয়ে আটকে দেয়। এ সময় আমরা প্রতিপক্ষদের বেড়া দিতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের অকথ্য ভাষায় গালমন্দ করে দেশীয় অস্ত্র উচিয়ে ভয়ভীতিসহ খুন জখমের হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন খালিফা বলেন-বিজ্ঞ আদালতের রায় ও সালিশীর মিমাংসা পত্রে আমাদের চলাচলের জন্য যে পথ রয়েছে তা অনেক আগেই জোরপূর্বকভাবে সজিব খানরা কংক্রিটের পিলার দিয়ে আটকে দিয়েছে। তারা আমাদের চলাচলের পথ উম্মুক্ত করে দিলে আমরাও এ বেড়া তুলে ফেলবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT