লালমোহনে অধ্যাপক দিলারা হাফিজের স্মরণে প্রার্থনা সভা লালমোহনে অধ্যাপক দিলারা হাফিজের স্মরণে প্রার্থনা সভা - ajkerparibartan.com
লালমোহনে অধ্যাপক দিলারা হাফিজের স্মরণে প্রার্থনা সভা

4:12 pm , April 1, 2026

লালমোহন প্রতিবেদক ॥
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর সহধর্মিণী প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে লালমোহনের হিন্দু সমাজ সম্মেলনী এর উদ্যোগে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিরব কুমার দে। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নান্টু কুন্ড, সিনিয়র সহ-সভাপতি সুভাষ কুন্ড, সহ-সভাপতি কাজল গাঙ্গুলি, বীরেন ঘোষ, মনী দে, সাংগঠনিক সম্পাদক নন্দ কুন্ড এবং কোষাধ্যক্ষ রবীন চন্দসহ সংগঠনের অন্যান্য হিন্দু সমাজের  নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অধ্যাপক দিলারা হাফিজের কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদান এবং মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার মৃত্যুতে দেশ একজন গুণী শিক্ষাবিদকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। অনুষ্ঠানের শেষে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT