মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদের দাফন সম্পন্ন মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদের দাফন সম্পন্ন

4:25 pm , March 31, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য জিয়া শাহিনের ভাগ্নে ও মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নামাজে জানাযা শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল হোসেন, গিয়াস উদ্দিন সুমন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওসার হোসেন, বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহন করেন। জানাযা শেষে মরহুমের কফিনে সহকর্মীসহ টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সনরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে দাফনের জন্য তার মরদেহ বরিশাল মুসলিম গোরস্থানে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য নিউমোনিয়ায় আক্রান্ত মাই টিভি’র বরিশালের ক্যামেরাপার্সন আসাদকে আশঙ্কাজনক অবস্থায় গত ৫ দিন পূর্বে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত সোমবার মৃত্যুবরণ করেন। রাতেই আসাদের মরদেহ সড়কপথে বরিশালে নিয়ে আসা হয়। আসাদের অকাল মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT