আইনজীবী সমিতির নির্বাচন বন্ধে কারণ দর্শানোর নোটিশ আইনজীবী সমিতির নির্বাচন বন্ধে কারণ দর্শানোর নোটিশ - ajkerparibartan.com
আইনজীবী সমিতির নির্বাচন বন্ধে কারণ দর্শানোর নোটিশ

4:18 pm , March 30, 2026

মো:জিয়াউদ্দিন বাবু ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন কেন বন্ধ হবে না তার কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ শান্তি রঞ্জন দেবনাথ। আইনজীবী দেলোয়ার হোসেন দিলু জানান-বরিশাল জেলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কে কেন্দ্র করে মামলা দায়েরের পর সোমবার ২৬ জন বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।  কেন পুনরায়  তফসিল ঘোষণা হবে না এই মর্মে ১২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এতথ্য  নিশ্চিত করেছেন  আইনজীবী সমিতির সিনিয়র  সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। জেলা আইনজীবী সমিতির পুন:তফসিল ঘোষণা  চেয়ে এবং যারা নির্বাচন করতে পারবে না তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য এবং চূড়ান্ত  তালিকা বাতিলের  আবেদন জানিয়ে বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে তিনজন আইনজীবী বাদি হয়ে ২৬ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়-১ নং বিবাদীর নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারি  একদল আইনজীবী  এজলাস ভাঙচুর এবং বিচারকদের সাথে চরম অসভ্য আচরণ করেন। অভিযুক্ত আইনজীবীরা গত ১১ মার্চ হাইকোর্ট বিভাগে উপস্থিত হয়ে নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থনা করেন। ২০২৬ সালের ৫ মার্চ মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে সরকার দল সমর্থিত আইনজীবীরা মব সৃষ্টি করে প্রতিবন্ধী আইনজীবীকে মারধর করে। বিষয়টি গত ১০ মার্চ আইনমন্ত্রীকে লিখিতভাবে জানানো হয়। একইসঙ্গে পুন:তফসিল ঘোষণা করার আবেদন করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ মার্চ শুনানীর দিন ধার্য্য করেছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT