সন্তানের লেখাপড়ার জন্য নগরীতে রিক্সা চালায় শাহনাজ বেগম সন্তানের লেখাপড়ার জন্য নগরীতে রিক্সা চালায় শাহনাজ বেগম - ajkerparibartan.com
সন্তানের লেখাপড়ার জন্য নগরীতে রিক্সা চালায় শাহনাজ বেগম

4:10 pm , March 30, 2026

পেটের তাগিদে অনেকটা বাধ্য হয়েই এই নগরীতে রিক্সা চালানোর মতো ঝুঁকিপূর্ণ পেশায় নেমে পড়েছে এক নারী। বাকেরগঞ্জের রাণীরহাট গ্রামের এই নারীর নাম শাহনাজ বেগম। স্বামীর নাম আলাল মিয়া। তিনি অটো চালান। তবে তিনি স্ত্রী-পুত্রদের তেমন একটা খোজখবর কেমন রাখেন না। তার দুই সন্তান বাকেরগঞ্জের মাদ্রাসায় লেখাপড়া করে। ১ম ও ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া ছেলে-মেয়েদের লেখাপড়া ও অন্যান সাংসারিক খরচের কারণেই বাধ্য হয়েই শাহনাজা বেগম রিক্সা চালানোর মতো ঝুঁকিপূর্ণ পেশায় নেমেছেন। তবে কেউ যদি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তিনি অন্য যেকোন ব্যবসা করতে চান। গতকাল এই নারী রিক্সা চালকের ছবিটি হাসপাতাল রোড থকে আমাদের ক্যামেরাপার্সন রুবেল পারভেজ ধারন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT