বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন প্রশাসক শিরিন বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন প্রশাসক শিরিন - ajkerparibartan.com
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন প্রশাসক শিরিন

3:59 pm , March 18, 2026

বিশেষ প্রতিবেদক ॥
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী সহ দৈনিক মজুরী ভিত্তিক ১ হাজার ৩৭৮জন শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকা ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন। বুধবার বরিশাল টাউনহলে এ অর্থ বিতরণকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক পরিচ্ছন্নকর্মী সহ শ্রমিকরা নগদ অর্থ হাতে পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে ঈদ বোনাসের দাবীতে এ নগরীর পরিচ্ছন্নতাকর্মীরা আন্দোলনও করছিলেন। নগরীর পরিচ্ছন্ন কার্যক্রমও ব্যাহত হচ্ছিল। পরে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান এসব কর্মীদের সাথে এক বৈঠকে দু’হাজার টাকা বোনাস প্রদানের শর্তে বিষয়টির ফয়সালা করলেও বিষয়টি পরে প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি সারাদেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৫ হাজার টাকার ঈদ উপহারের কথা ঘোষনা করেন।
বুধবার টাউন হলে সদ্য যোগদানকারী নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। ১,৩৭৮ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীর মধ্যে ৭০৮ জন পরিচ্ছন্নতাকর্মী। আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো: মাহফুজুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কমকর্তা মো: রেজাউল বারী, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার সদস্য সচিব আবুল কালাম শাহিন, বিসিসির দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT