নেছারাবাদে পুলিশ ছেলের প্রভাব খাটিয়ে মসজিদের জমি দখল চেষ্টার অভিযোগ নেছারাবাদে পুলিশ ছেলের প্রভাব খাটিয়ে মসজিদের জমি দখল চেষ্টার অভিযোগ - ajkerparibartan.com
নেছারাবাদে পুলিশ ছেলের প্রভাব খাটিয়ে মসজিদের জমি দখল চেষ্টার অভিযোগ

3:32 pm , March 18, 2026

নেছারাবাদ প্রতিবেদক ॥
নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একটি মসজিদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলাম হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি তার পুলিশে কর্মরত ছেলের প্রভাব দেখিয়ে স্থানীয় মুসল্লিদের ভয়ভীতি প্রদর্শন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের সাগরকান্দা রামচন্দ্রপুর নেছারিয়া জামে মসজিদের পেছনে একটি জমি ক্রয় করেন আমিনুল ইসলাম হাওলাদার। তবে মসজিদের মুসল্লিদের দাবি, তিনি তার ক্রয়কৃত জমির পাশাপাশি মসজিদের সামনে থাকা ঈদগাহ মাঠ ও কবরস্থানের জমিও নিজের দাবি করে দখলের চেষ্টা করছেন।
মসজিদের মুসল্লি মো. রিয়াজ মৃধা অভিযোগ করে বলেন,মসজিদের কবরস্থান ও ঈদগাহ মাঠ সম্পূর্ণ আলাদা জমি। কিন্তু আমিনুল মিয়া জোরপূর্বক এসব জায়গা দখল করতে চাইছে। বাধা দিলে তার পুলিশ ছেলে মাইনুল ইসলামকে দিয়ে মামলার ভয় দেখানো হচ্ছে।”
একই অভিযোগ করেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, প্রায় ৩০ বছরের পুরোনো মসজিদের সামনে থাকা ঈদগাহ মাঠ ও কবরস্থান নিজেদের বলে দাবি করছে আমিনুল ইসলাম হাওলাদার। আমরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার ছেলে পুলিশ বলে এখন উল্টো মামলার ভয় দেখানো হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্য মো. মাইনুল ইসলাম হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদের পাশে আমাদের প্রায় চার বিঘা জমি ক্রয় করা ছিল। এর মধ্যে ২বিঘা বিক্রি করা হয়েছে, বাকি ২বিঘা এখনো রয়েছে। মসজিদ ও কবরস্থান আমাদের ক্রয়কৃত জমির মধ্যেই পড়েছে। এখন আবার মসজিদের সামনে একটি জমিতে বালু ভরাট করে ঈদগা মাঠ বানানোর চেষ্টা চলছে। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা কাগজ পত্র নিয়ে বসে সিমানা পিলার নির্ধারন করলেই সমাধান হয়ে যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT