ছেড়া ফাঁটা ও ময়লা টাকা নিয়ে নানামুখি দুর্ভোগে সাধারন মানুষ ছেড়া ফাঁটা ও ময়লা টাকা নিয়ে নানামুখি দুর্ভোগে সাধারন মানুষ - ajkerparibartan.com
ছেড়া ফাঁটা ও ময়লা টাকা নিয়ে নানামুখি দুর্ভোগে সাধারন মানুষ

4:46 pm , March 17, 2026

ফুটপাতে বিক্রি হচ্ছে নতুন টাকা

বিশেষ প্রতিবেদক ॥
দীর্ঘদিন বাজারে নতুন নোটের অভাবে ছেড়া ফাটা ও ময়লা টাকা নিয়ে সাধারন মানুষের নানামুখি বিড়ম্বনা ও দুর্ভোগের মুখে ঈদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক বরিশালে নতুন মুদ্রিত টাকা ছাড়লেও তা বানিজ্যিক ব্যাংকের পরিবর্তে ফুটপাতে বেশী দামে বিক্রী হচ্ছে। বিষয়টি নিয়ে সাধারন মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের  নির্বাহী পরিচালক সহ দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাহী পরিচালক ঈদের ছুটির অনেক আগে থেকেই ছুটিতে আছেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে  কেন্দ্রীয় ব্যাংকটির বরিশাল অফিসে দায়িত্বপালনকারী ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী কর্মকর্তা ও কর্মচারী এসব নোট বানিজ্যিক ব্যাংকের পরিবর্তে ফুটপাতে বিক্রি করছে। এখন বাংলাদেশ ব্যাংকে সাধারন মানুষের কোন কাজ নেই। সেখানে প্রবেশাধিকারও সংরক্ষিত। এমনকি বাংলাদেশ ব্যাংকে কোন কাউন্টারও সচল নয়। ফলে কারো পক্ষেই কেন্দ্রীয় ব্যাংকটির কোন দপ্তরে যে কেউ ইচ্ছে করলেও প্রবেশ করতে পারছে না। সুতরাং ব্যাংকটির দায়িত্বশীলদের সহযোগীতা ছাড়া কোন অবস্থাতেই নতুন নোট বানিজ্যিক ব্যাংকের পরিবর্তে ফুটপাতে বিক্রী হবার সুযোগ নেই।
বরিশাল মহানগরীর নগর ভবন ও জেলা পরিষদের মধ্যবর্তি চকবাজার সড়কের দক্ষিণপ্রান্তে রাস্তার দু’ধারে এসব টাকার কারবারীরা নতুন নোটের পসরা নিয়ে বসেছে। তাদেরে কছে ৫,১০ ও ২০ টাকা মানের প্রতি বান্ডিলে ১শ টাকা থেকে ২শ টাকা বেশী দিলেই নতুন নোট মেলে। এমনকি ৫০, ১শ ও ২শ টাকা মানেরও নতুন নোটের বান্ডিল পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে।
বিষয়টি নিয়ে বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারী বানিজ্যিক ব্যাংক ব্যবস্থাপকদের সাথে আলাপ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস থেকে নতুন নোটের সরবরাহ অতি সীমিত। ঈদকে সামনে রেখে আমরা গ্রাহকের চাপে ১৫ রমজান থেকে বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের চাহিদা দিয়ে আসলেও সরবরাহ অতি সীমিত। এমনকি বন্ধের পূর্ববর্তি সপ্তাহে অনেক চেষ্টা করেও চাহিদার এক-তৃতীয়াংশ নতুন নোটও পাওয়া যায়নি। ফলে আমরা গ্রাহকের সন্তুষ্টির পরিবর্তে তিরস্কারও শুনছি। অথচ খোলা বাজারে নুতন নোট বিক্রী হচ্ছে বেশী দামে। এর কি কোন জাবাব  আমরা দিতে পারছি ?
বিষয়টি নিয়ে সরকারি ছুুট শুরু হবার কয়েকদিন আগে থেকেই বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসে যোগাযোগের বহু চেষ্টা করেও নির্বাহী পরিচালককে পাওয় যায়নি। এমনকি নির্বাহী পরিচালকের সেল ফোন ও দাপ্তরিক ল্যান্ড ফোনও কেউ রিসিভ করেননি। নির্বার্হী পরিচালকের দায়িত্বে কে আছেন তাও  জানা সম্ভব হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT