এ্যানেসথেসিয়া ইনজেকশন পুশে শেবাচিমে দুই নারীর মৃত্যু ॥ তদন্ত কমিটি   এ্যানেসথেসিয়া ইনজেকশন পুশে শেবাচিমে দুই নারীর মৃত্যু ॥ তদন্ত কমিটি   - ajkerparibartan.com
এ্যানেসথেসিয়া ইনজেকশন পুশে শেবাচিমে দুই নারীর মৃত্যু ॥ তদন্ত কমিটি  

5:16 pm , March 15, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের পুশ করা ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার সকালে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা নাক, কান, গলা বিভাগে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : হাসপাতালে ভর্তি থাকা ৭ নং বেডের রোগী শেফালী (৬০) ও ১০ নং বেডের হেলেনা (৪৫)। এর মধ্যে শেফালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী। অপরজন বরিশালের কাশিপুর এয়ারপোর্ট থানা এলাকার মৃত বাবু হাওলাদের স্ত্রী।
নিহতের স্বজন ও ভর্তি থাকা রোগীরা জানিয়েছেন, শেফালীর গালে টিউমার জাতীয় চিষ্ট ও হেলেনা থাইরয়েডের সমস্যা নিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
রোববার তাদের দুই জনের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রাণী হাওলাদার তাদের দুইজনের শরীরে নরকিউ এ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করে বলে জানায় রোগীর স্বজনরা। এর মাত্র ২ থেকে ৫ মিনিটের মধ্যে দুই রোগীর মৃত্যু হয়। স্বজন ও অন্য রোগীরা জানায়-ভর্তি থাকা দুই নারী শেফালি ও হেলেনা সুস্থ স্বাভাবিক ছিল।
ওই ইনজেকশন হাতে পুশ করার পরপরই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের স্বজন এবং ওই ওয়ার্ডে চিকিৎসারত রোগীর স্বজনরা।
এ ঘটনায় অভিযুক্ত নাক, কান, গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা রাণী হালদার নিজের দোষ স্বীকার করে বলেন, কিভাবে কি হলো তা আমি বলতে পারছি না। আমার ভুল হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, দুই রোগীর অপরারেশন হওয়ার কথা ছিল। অপারেশন হওয়ার আগে অপারেশন থিয়েটারে নিয়ে কিছু ঔষধ দিতে হয়। কিন্তু তারা এ্যানেসথেসিয়া ইনজেকশন আগে পুশ করেছে। তারা নিজেদের কাজে গাফলতি করেছে। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
আর যারা মারা গেছেন তাদের স্বজনদেরও আইনগত ব্যবস্থা নিতে সহযোগীতা করা হবে বলে জানান পরিচালক। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল হককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যদুই সদস্য হলেন : উপসেবা তত্ত্বাবধায়ক শাহনাজ পারভীন এবং নাক, কান গলা বিভাগের আবাসিক সার্জন ডা: আল মামুন খান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT