সাংবাদিক শাহিনা আজমিনের পিতার ইন্তেকাল সাংবাদিক শাহিনা আজমিনের পিতার ইন্তেকাল - ajkerparibartan.com
সাংবাদিক শাহিনা আজমিনের পিতার ইন্তেকাল

5:09 pm , March 13, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর মুসলিম গোরস্থান রোডের বাসিন্দা মৃত আলী ইসলাম পন্ডিত এর বড় ছেলে  মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া  শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী  রেখে গেছেন। শুক্রবার  তারাবি নামাজ বাদ নগরীরআঞ্জুমান ই  হেমায়েতে ইসলাম মাঠে মরহুমের জানাজা শেষে মুসলিম কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সম্পাদক এস.এম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ।
বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহীনা আজমীন এর পিতা নজরুল ইসলাম মিয়া ২০০৬ সাল থেকে কানাডায় বসবাস করে আসছিলেন। প্রতিবছর বাংলাদেশে  আসলেও এবছর  নভেম্বর থেকে বাংলাদেশে ছেলে-মেয়েদের সাথে ঈদ উদযাপন করার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT