দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার - ajkerparibartan.com
দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

4:47 pm , March 13, 2026

দৌলতখান প্রতিবেদক ॥
ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের তিনদিন পর লিটন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণাধীন বাড়ির অব্যবহৃত সেফটি ট্যাঙ্ক থেকে বালুচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিটন ওই এলাকার নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটনের স্ত্রী অসুস্থ থাকায় তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে লিটন নিজ বাড়িতে একাই থাকতেন। গত ১০ মার্চ রাতে লিটনের বাবা-মা তাকে রাতের খাবার দিয়ে আসেন। পরের দিন থেকে লিটনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার পরিবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
স্হানীয়রা জানায়, লিটনের মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে এক নারীর সংশ্লিষ্টতার বিষয়ে সন্দেহ দেখা দেয়। এদিকে ওই নারী গাঁ ঢাকা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়।
শুক্রবার দুপুরে স্থানীয়রা নির্মাণাধীন অব্যবহৃত একটি সেফটি ট্যাঙ্কে বালুচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দৌলতখান থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT