৩০ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ৩০ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল - ajkerparibartan.com
৩০ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

4:46 pm , March 13, 2026

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানাধীন ৩০ নং ওয়ার্ডের উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার।
৩০ নং ওয়ার্ড সভাপতি মো: মোস্তাফিজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর অফিস সম্পাদক জয়নুল আবেদীন, এয়ারপোর্ট থানা আমীর অধ্যাপক মাহফুজর রহমান আমিন, সাবেক কাউন্সিল নিয়াজ মাহমুদ বেগ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, রমজান মাসে আল্লাহ তায়ালা মানবজাতির জন্য জীবন-বিধান হিসেবে কোরআন নাজিল করেছেন।
আল্লাহর রাসূল সঃ রমজান শুরু হওয়ার ৩ মাস আগে থেকে এই বরকতপূর্ণ রমাদানের জন্য অপেক্ষা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। রমাদান হলো কোরআন নাজিলের মাস। এই রমাদানের শিক্ষা হলো- কোরআনের আলোকে নিজেদের ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন  গঠন করতে হবে।  রমজানের  শিক্ষার আলোকে  বাকি এগার মাস জীবন পরিচালনা করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT