গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার - ajkerparibartan.com
গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

5:08 pm , March 6, 2026

গৌরনদী প্রতিবেদক ॥
গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চড়ইভাতি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মো: আল আমিন। প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলিম উদ্দিন সিকদার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ কামরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ারর আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান। আরো উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য সোলায়মান তুহিন, তানভিরুল ইসলাম সোহেল, মো. নাঈমুল ইসলাম, মাকসুদ আলী সুমন, নাসিরুদ্দিন, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বাইজিদ শরীফ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক মূল্যবোধ  গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।  শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT