5:06 pm , March 6, 2026
কালুশাহ সড়ক আলেকান্দা নূরানী হাফিজি মাদ্রাসায় ৭জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। নগরীর অন্যতম হাফিজি মাদ্রাসা হিসেবে পরিচিত এই মাদ্রাসা থেকে প্রতিবছরই কোরআনের হাফেজ বের হন। গতকাল জুমার নামাজের পূর্বে হাফেজ মোঃ শেখ হাসান বিন রফিক আফনান সহ ৭জনকে পাগড়ি পড়িয়ে দেন আলেকান্দা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনির হোসেন (নূরানী)। এসময় আফনানের পিতা আলেকান্দা জামে মসজিদের সভাপতি ডাঃ এএইচএম রফিকুল বারী সহ হাফেজদের অভিভাবকগন উপস্থিত ছিলেন -পরিবর্তন।
