লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক - ajkerparibartan.com
লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

4:48 pm , February 25, 2026

লালমোহন প্রতিবেদক ॥
ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: পাঙ্গাসিয়া এলাকার মো: নোমান, মোঃ ইব্রাহিম, ও মো: রাইহান। এসময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি লম্বা লোহার দা, একটি লোহার বটি এবং সুপারি গাছের চেরা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার গভীর রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালীন সময়ে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রাম থেকে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতির সময় উক্ত তিন ডাকাত সদস্যকে হাতেনাতে আটক করে । থানার রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মো: নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় ইতিপূর্বে ৩টি মামলা রয়েছে। অন্য দুইজনও প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT