4:38 pm , February 19, 2026
বরিশাল ক্লাব, হটপ্লেট, রাস্টিক ও নাজেমস-এ ছিলো ক্রেতাদের উপচেপড়া ভীড়
নিজস্ব প্রতিবেদক ॥
রমজানের প্রথমদিন জমজমাট হয়ে ওঠে নগরীর ইফতার বাজার। ফুটপাতের পাশাপাশি ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো নগরীর নামিদামী দোকানগুলো। দুপুরের পর থেকেই শুরু হয় এসব স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা। নামিদামী স্টলগুলোর মধ্যে এবার প্রথম এসেই ক্রেতাদের নজর কাড়তে সক্ষম হয়েছে বরিশাল ক্লাবের ইফতার বাজার। এখানে অন্তত ৭০টি ইফতার আইটেমের পসরা সজানো হয়। সবগুলো আইটেমই ছিলো অন্যসব স্টলের চেয়ে ব্যতিক্রম। একদিকে ব্র্যান্ডের পণ্য অন্যদিকে তুলনামূলক কম দাম তাই প্রথমদিনেই ক্রেতারা এই স্টলে হুমড়ি খেয়ে পড়ে। বরাবরের মত নগরীর হট প্লেট ও নাজেমস ইফতার হাউজেও ছিলো ক্রেতাদের উপচেপড়া ভীড়। এই স্টল দুটিতেও অন্তত ৫০ আইটেমের ইফতার নিয়ে সমৃদ্ধ করা হয়। নগরীতে প্রথমবারের মত ইফতার নিয়ে বসেছেচট্টগ্রামের বিখ্যাত ব্র্যান্ড খাবার চাটগাঁইয়া পাকের ঘর। প্রথমদিনে এই প্রতিষ্ঠানটি বাহারী সব আইটেম নিয়ে তাদের ইফতার সামগ্রী সাজিয়েছিলো। এখানেও ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
নগরীর ফুটপাতগুলোতে ইফতার সামগ্রী নিয়ে বসা দোকানগুলোতেও ছিলো ক্রেতাদের উপচেপড়া ভীড়। সাধ্যের মধ্যে এসব দোকান থেকে ইফতার সামগ্রী কিনতে দেখা গেছে নি¤œ ও মধ্য বিত্তদের।
