4:32 pm , February 19, 2026
কাঠালিয়া প্রতিবেদক ॥
শাহ আলম শিকদার (৫২) নামে এক আন্ত:জেলা ডাকাত দলের সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঠালিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় ভান্ডারিয়া পৌরসভার টিএন্ডটি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম শিকদারের বাড়ি কাঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানাগেছে। তিনি আন্তঃজেলা ডাকাতদলের একজন সদস্য।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ১১টি মামলা রয়েছে।
