4:30 pm , February 19, 2026
কাউখালী প্রতিবেদক ॥
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের হলরুমে ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোমা রাণী দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সোমা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক।
