4:48 pm , February 18, 2026
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো: খোকন হাওলাদার নিজেকে পুনরায় সভাপতি বলে প্রচার করছে যা সঠিক নয় বলে দাবী করেছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: রুস্তুম আলী মল্লিক। গতকাল বুধবার প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন ‘খোকন হাওলাদারকে এর আগে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরও সে নিজেকে সভাপতি দাবী করছেন। তাকে বহুবার এজন্য সতর্ক করা হয়েছিলো। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। তাই এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে উপজেলাধীন সকল ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতাকর্মীদের খোকন হাওলাদারের ধোকায় না পড়ার জন্য আহবান জানিয়েছেন জেলা সভাপতি রুস্তুম আলী মল্লিক। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন ‘সদর উপজেলা মৎস্যজীবী দলের বর্তমান সভাপতি মো: মনির হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান খান।
