আগৈলঝাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

3:33 pm , February 16, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার এসআই আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ২০১০ সালের ২৫ জুলাই বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ মাসুমকে গ্রেপ্তার করে। ওইঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন কারাভোগেরপর মাসুম হাওলাদার আদালত থেকে জামিনে বেরিয়ে আত্মগোপনে করেন। পরবর্তীতে তার (মাসুম) অনুপস্থিতিতে আদালত তার বিরুদ্ধে সম্প্রতি যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন। রবিবার রাতে আমবৌলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম হাওলাদার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT