দেশজুড়ে রাষ্ট্রীয় শোক: বরিশালেও জাতীয় পতাকা অর্ধনমিত দেশজুড়ে রাষ্ট্রীয় শোক: বরিশালেও জাতীয় পতাকা অর্ধনমিত - ajkerparibartan.com
দেশজুড়ে রাষ্ট্রীয় শোক: বরিশালেও জাতীয় পতাকা অর্ধনমিত

4:20 pm , December 31, 2025

নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক সারা দেশের মতো বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। গতকাল বুধবার সকাল থেকেই বরিশালের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক প্রকাশ করছে সর্বস্তরের মানুষ। এছাড়া শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন অবস্থায় দেখা গেছে।এদিকে প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকাতুর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে বিএনপি শিবিরে। বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পুরো কার্যালয় এলাকা নেতাকর্মীদের শোকাতুর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে বরিশাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকা যান। যারা বরিশালে অবস্থান করছেন, তারা বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT