১৭০ টাকা হারানোর জেরে ভাতিজীকে পিটিয়ে হত্যা করলো চাচা! ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজীকে পিটিয়ে হত্যা করলো চাচা! - ajkerparibartan.com
১৭০ টাকা হারানোর জেরে ভাতিজীকে পিটিয়ে হত্যা করলো চাচা!

4:17 pm , December 31, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥
ঝালকাঠির কাঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজী লামিয়া আক্তার (১৪)কে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত লামিয়া আক্তার অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পর এলাকাবাসি অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে অভিযুক্ত চাচা জাকির। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাচাঁতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাথাড়ি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT