প্রিয় নেত্রীর শেষ বিদায় দেখতে দিনভর টিভির সামনে মানুষ প্রিয় নেত্রীর শেষ বিদায় দেখতে দিনভর টিভির সামনে মানুষ - ajkerparibartan.com
প্রিয় নেত্রীর শেষ বিদায় দেখতে দিনভর টিভির সামনে মানুষ

4:16 pm , December 31, 2025

বিশেষ প্রতিবেদক ॥
বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ বুধবার দিনভরই টিভির সামনে ছিলেন। রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। শিশু থেকে বয়ষ্ক প্রতিটি মানুষই টিভি সেটের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় প্রত্যক্ষ করেছেন। বেগম জিয়ার নামজে জানাজা ও দাফন কার্যক্রম টিভিতে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ঘরের বাইরে বিভিন্ন বাজার সহ চায়ের দোকানগুলাতেও টিভির সামনে ছিল অশ্রুসজল জনতার ভীড়।
মঙ্গলবার সকালের পর থেকেই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষ ঢাকায় ছুটে গেছেন বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বিএনপির সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কলো পতাকা উড়ছে। বরিশাল মহানগরীর বেশীরভাগ রাস্তার ধারে এবং বিভিন্ন স্থাপনায় কালো পতাকা উড়তে দেখা গেছে।
বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অনেক এলাকাতেই বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনখানি সহ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার জুমা বাদ এ অঞ্চলের মসজিদসমূহে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT