4:15 pm , December 31, 2025
নিজস্ব প্রতিবেদক ॥
ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করলেও আজ শেষ দিনে তা দাখিল করেননি। আসন্ন নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় অবস্থানকে প্রাধান্য দিয়ে তিনি এ সিদ্ধান্ত নেন। সেলিম রেজা বলেন, দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্য রক্ষার জন্য কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেননি। দল যা সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত, এমন অবস্থান থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলিম রেজা দীর্ঘদিন প্রবাসে থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং এলাকায় এসে নানা কর্মসূচির মাধ্যমে ঝালকাঠি-১ আসনে তার ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
