4:09 pm , December 31, 2025
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাসে মোট ১১২ জন গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। বর্তমানে আরো বেশ কিছু গর্ভবতী মায়েরা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। হাসপাতালের ওয়ার্ডে দায়িত্বরত নার্সরা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরানুর রহমানের আন্তরিক প্রচেষ্টা এবং জনগণের সচেতনতার কারনেই এই প্রথম মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাসে ১১২ জনের নরমাল ডেলিভারী সম্ভব হয়েছে।
