সোমবার আ.লীগ নেতাকে গ্রেফতার, মঙ্গলবার মৃত্যু সোমবার আ.লীগ নেতাকে গ্রেফতার, মঙ্গলবার মৃত্যু - ajkerparibartan.com
সোমবার আ.লীগ নেতাকে গ্রেফতার, মঙ্গলবার মৃত্যু

4:09 pm , December 31, 2025

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
সোমবার সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তিনি জেল হাজতে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বাবুল খানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT